‘মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জীবন বীমা করপোরেশনের শাখা অফিসের উদ্যোগে ১ মার্চ সোমবার দুপুরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
জীবন বীমা করপোরেশনের নানা সুবিধা তুলে ধরে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জীবন বীমা করপোরেশনের শ্রীবরদী শাখার উন্নয়ন ম্যানেজার ইনচার্জ আব্দুল আজিজ, উন্নয়ন অফিসার আব্দুর রশিদ, সাইদুল ইসলাম, উজ্জল আলী ও গোলাম রব্বানি প্রমুখ। সভায় বক্তারা জীবন করপোরেশনের সফলতা কামনা করেন। এতে সেলস অফিসের কর্মকর্তা-কর্মচারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।




