ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ জাতির পিতা বঙ্গব্ন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭ মার্চ ও ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস নিয়ে বিস্তারিত আলোকপাত করেন সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল, কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৭ মার্চ ও ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন বিষয়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




