ads

মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২১ আগস্ট মঞ্চে গ্রেনেড ছুড়েছিলেন ইকবাল : র‌্যাব

খবর টি পড়েছেন : ১৫৫
২১ আগস্ট মঞ্চে গ্রেনেড ছুড়েছিলেন ইকবাল : র‌্যাব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে জঙ্গি হামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ২০০৪ সালে শেখ হাসিনার সভা মঞ্চে ইকবাল গ্রেনেড ছুড়েছিলেন বলে জানিয়েছে র‌্যাব। সোমবার গভীর রাতে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল বলেছেন, মুফতি হান্নানের নির্দেশে ইকবাল মঞ্চের দিকে গ্রেনেড ছুড়েছিলেন।
র‌্যাব মহাপরিচালক বলেন, ইকবাল ২০০৮ সালে মালয়েশিয়া পালিয়ে যান। গত বছরের শেষ দিকে অবৈধ অভিবাসী হিসেবে শনাক্ত হলে মালয়েশিয়া সরকার তাকে ঢাকায় ফেরত পাঠায়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‌্যাবের যৌথ প্রচেষ্টায় তিনি গ্রেপ্তার হন।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দণ্ডিত ৩৩ আসামি কারাগারে থাকলেও পলাতক ছিলেন ১৬ জন। ইকবাল গ্রেপ্তার হওয়ায় এখন পলাতক রইলেন ১৫ জন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় নানা প্রতিকূলতা পেরুনোর পর ২০১৮ সালের ১০ অক্টোবর রায় দেয় বিচারিক আদালত। ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেয়। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয় আরও ১১ জনের।

Shamol Bangla Ads

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২০ পরবর্তী সংবাদ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার ছাড়াল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads