ads

মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২০

খবর টি পড়েছেন : ৩১৯
সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়ীতে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনের মধ্যে এখন পর্যন্ত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়ার শাহজাহানপুর উপজেলার মৃত মোকছেদ আলীর ছেলে বি-ব্লক বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান (৭০), শেরপুর উপজেলার বেতগাড়ি গ্রামের ধীরেন চন্দ্রের ছেলে বিমল কুমার (৪৫) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. আব্দুল হান্নান (৬০)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন জানান, ‘উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যুগান্তর পরিবহনের একটি বাস সকাল আটটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় ঘটনাস্থলেই চারজন নিহত হয়। আহত হয় আরো অন্তত ২০ জন। গুরুতর আহতদের মধ্যে ১১ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে হাসাপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো একজন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশেই যুদ্ধ বিমান তৈরি করতে চাই : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ২১ আগস্ট মঞ্চে গ্রেনেড ছুড়েছিলেন ইকবাল : র‌্যাব

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads