ads

মঙ্গলবার , ২৬ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গরু হৃষ্টপুষ্টকরণ জনসচেতনতামুলক সেমিনার

খবর টি পড়েছেন : ১৭৫
শেরপুরে গরু হৃষ্টপুষ্টকরণ জনসচেতনতামুলক সেমিনার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ প্রাণিজ আমিষের সরবরাহ বৃদ্ধি, উৎপাদন পদ্ধতি নিরাপদকরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দুরীকরনের লক্ষে শেরপুরে গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ে এক জনসচেতনতামুলক সেমিনার করেছে প্রাণিসম্পদ দপ্তর। ২৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সভাকক্ষে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। একে মুলপ্রবন্ধ পাঠ করেন সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ড. মো. ফজলুল হক।

Shamol Bangla Ads

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত-এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিক্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন, সিনির উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানি ভৌমিক, সাংবাদিক হাকিম বাবুল, গরু খামারি প্রকৌশলী তানজিম আহসান, মো. আনোয়ার হোসেন প্রমুখ। আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ সেমিনারের আয়োজন কনে। এতে গরু হৃষ্টপুরণ করণ বিষয়ে পূজি সংগ্রহ ও বিনিযোগ এবং করনীয় সম্পর্কে প্রশিক্ষণ, গরু নির্বাচন, গরুর পরিচর্যা, বাসগৃহ ও খাদ্য সংগ্রহ, টিকা ও কৃমিনাশক প্রদান, বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে ৩০ জন গরু লালনকারি ও ক্ষুদ্র খামারি অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর ঘর উপহার পেল শ্রীবরদীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০টি… পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads