ads

বুধবার , ২৩ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বে করোনায় আক্রান্ত ৭ কোটি ৭৯ লাখ ছাড়িয়েছে, মৃত ১৭ লাখ ১৭ হাজার

খবর টি পড়েছেন : ২৫৭
বিশ্বে করোনায় আক্রান্ত ৭ কোটি ৭৯ লাখ ছাড়িয়েছে, মৃত ১৭ লাখ ১৭ হাজার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৭৯ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ ১৭ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ৭০৫ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৭ লাখ ১৭ হাজার ৫৫ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৪ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার ৫১৩ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮২ লাখ ৩০ হাজার ২৪২ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ২২ হাজার ৭৬৫ জনের।

Shamol Bangla Ads

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৩ লাখ ১৮ হাজার ৮২১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৫৯ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৯ হাজার ৬৬ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৪৪৪ জনের। মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে বুধবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৩৮ হাজার ৪২৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৯৫ জনের।
ইউরোপের দেশ ইতালি মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান অষ্টম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৭৭ হাজার ৩৭০ জন এবং মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৮৪২ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনার নতুন ধরন নিয়ে উদ্বেগ, বৈঠকে ডব্লিউএইচও পরবর্তী সংবাদ যুক্তরাজ্যে করোনার আরও একটি নতুন ধরন

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads