ads

রবিবার , ১৩ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওজন কমাতে মেনে চলুন এই ৮ নিয়ম

খবর টি পড়েছেন : ২৪৫
ওজন কমাতে মেনে চলুন এই ৮ নিয়ম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ওজন বাড়ার জন্য দায়ী আপনার অনিয়ম। অনিয়ন্ত্রিত উপায়ে খাদ্য গ্রহণের ফলেই বাড়ছে আপনার দেহে স্থূলতা ও মেদ। নিয়ম মেনে চললে কখনই এই সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাকে। ওজন কমানোর জন্য অনেকেই না বুঝে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। যার কারণে অসুস্থ হওয়ার পাশাপাশি দুর্বল হয় শরীর।

Shamol Bangla Ads

ওজন কমাতে খাবার কমানো নয়, মেনে চলুন এই রুটিন
১. সকালের নাস্তা বাদ দেবেন না। পেট ভরে সকালের নাস্তা করুন। সকালে ভাত খেলেও কোনও সমস্যা হবে না। কারণ, সারাদিনের পরিশ্রমে সেই ভাতের প্রভাব শরীরে পড়বে না। অথচ পেট ভরা থাকবে। নাস্তা না করলে খিদে পেয়ে যায়। যার ফলে দুপুরে বেশি খাবার খাওয়ার প্রবণতা থাকে। সুতরাং বুঝতেই পারছেন সকালের নাস্তা বাদ দিলে ওজন তো কমেই না বরং আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

২. প্রতিদিন ঘাম ঝড়ান শরীর থেকে। হাঁটুন, বা লাফান দরি নিয়ে ব্যায়াম করুন। অথবা হাল্কা শরীর চর্চা করুন। যদি নির্দিষ্ট সময়ে শরীর চর্চা করেন, মনে রাখবেন আপনার বায়োলজিকাল ক্লক তাতেই অভ্যস্ত হয়ে যাবে।

Shamol Bangla Ads

৩. খাবার খাওয়ার ১৫ মিনিট আগে এক গ্লাস পানি পান করুন। এতে যে খাবারটি আপনি খাবেন তার পরিমাণ নির্দিষ্ট হয়ে যাবে। বেশি খেয়ে ফেলার আগেই পেট আপনাকে জানান দিয়ে দেবে যে সে ভরে গিয়েছে। এতে বেশি খেয়ে ফেলার মতো ভুল করবেন না। এছাড়াও, যে খাবারটি খাবেন তা সহজে হজম হয়ে যাবে।

৪. প্রচুর ফল ও শাকসবজি খান। শাকসবজি ও ফলমূলে ক্যালোরির পরিমাণ কম থাকে এবং উচ্চ পরিমাণে ফাইবার থাকে। যার ফলে বেশি পরিমাণে খেলেও ওজন বাড়ার প্রবণতা থাকবে না।

৫. গ্রিন টি পান করুন। গ্রিনটির মধ্যে ফ্ল্যাভোনিয়েডস এবং ক্যাফেইন থাকে। যা মানুষের দেহের বিপাক ক্ষমতা ও কর্মক্ষতা বাড়াতে সাহায্য করে।

৬. খাবার খাওয়ার পর কতটুকু ক্যালোরি যাচ্ছে আপনার শরীরে তা যদি জানতে পারেন। তাহলে প্রত্যেকদিন সেটি মেপে খান।

৭. প্যাকেটজাত খাবার থেকে দূরে থাকুন।

৮. নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করুন। নির্দিষ্ট সময়ে না ঘুমালেও বাড়তে পারে ওজন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সকালে কাঁচা ছোলা খাওয়ার যতো উপকারিতা পরবর্তী সংবাদ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে যেসব খাবার

সর্বশেষ - লাইফ স্টাইল

Shamol Bangla Ads
Shamol Bangla Ads