ads

বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রক্তশূন্যতা কমায় কুমড়ার শাক

খবর টি পড়েছেন : ২৩৭
রক্তশূন্যতা কমায় কুমড়ার শাক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কুমড়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। পুষ্টিগুণের কারণে অনেক চিকিৎসকও কুমড়া খাওয়ার পরামর্শ দেন। তবে অনেকের হয়তো জানা নেই কুমড়ার মতো এর পাতাও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা চোখের সমস্যা, যেকোনও কিছুতেই কুমড়া শাক খেলে উপকারিতা পাওয়া যায়। এছাড়াও কুমড়া শাক খেলে আরও যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-

Shamol Bangla Ads

১. কুমড়ার পাতায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা দেহে রক্তের অভাব হতে দেয় না। যেহেতু নারী এবং শিশুদের মধ্যে আয়রনের ঘাটতি বেশি থাকে এ কারণে তারা খাদ্যতালিকায় এই পাতা রাখতে পারেন।

২. কুমড়া পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এ কারণে এটি ক্ষত সারাতে বেশ কার্যকর। তাই যদি কোনও আঘাত বা অভ্যন্তরীণ সমস্যা হয় তাহলে অবশ্যই এই শাক খেতে পারেন।

Shamol Bangla Ads

৩. কুমড়া শাক দাঁত ও হাড় মজবুত করতেও সহায়তা করে। দৃষ্টিশক্তি বাড়াতে সপ্তাহে ২-৩ বার কুমড়া শাকের তরকারি, স্যুপ বা কুমড়া পাতার রস খেতে পারেন। এতে চোখে কম দেখার সমস্যা দূর হয়। এছাড়াও, এটি ছানির মতো সমস্যাও প্রতিরোধ করে।

৪. ভিটামিন এ ও সি সমৃদ্ধ কুমড়া ত্বককে উজ্জ্বল করে তোলে । সেই সঙ্গে চুলও ভালো রাখে।

৫. যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়ান তাদের জন্যও কুমড়া শাক খুব উপকারী। কারণ এটি শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি সরবরাহ করে।

৬. প্রোটিন সমৃদ্ধ কুমড়ার শাক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী। এছাড়া এই শাক খেলে রক্তের কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এলাচের যতো গুণ পরবর্তী সংবাদ সকালে কাঁচা ছোলা খাওয়ার যতো উপকারিতা

সর্বশেষ - লাইফ স্টাইল

Shamol Bangla Ads
Shamol Bangla Ads