ads

সোমবার , ১৬ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এদেশে আগুন সন্ত্রাসের জনক বিএনপি : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ২১৪
এদেশে আগুন সন্ত্রাসের জনক বিএনপি : ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনের লেলিহান শিখায় তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে। তিনি বলেন, ‌‘বিএনপি আন্দোলন ও নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের উপর প্রতিশোধ নিতে আবারো আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা নির্লজ্জভাবে বলে বেড়ায় যে, তারা নাকি আগুনসন্ত্রাসে বিশ্বাসী নয়। দেশের মানুষ জানে এদেশে পেট্রোল বোমা আর আগুন সন্ত্রাসের জনক হচ্ছে বিএনপি।’ সোমবার সদ্যপ্রয়াত নোয়াখালীর কবিরহার উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মফিজ উল্লা বিকমের স্মরণে আয়োজিত স্মরণ সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। সংসদ ভবনের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণ সভায় যুক্ত হন তিনি।

Shamol Bangla Ads

তিনি বলেন, গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা। ২০১৩- ১৪ সালের আগুনসন্ত্রাস তার প্রমাণ। দেশের শান্তি ও স্বস্তি নষ্ট করে অস্থিতিশীলতা তৈরি করতে বিএনপি গুজব, অপপ্রচার আর আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অর্থের উৎসেরও সন্ধান করা হচ্ছে। যারা অর্থ যোগান দিচ্ছে তাদের বিচারের আওতায় আনা হবে। জনগণ ও রাষ্ট্রের সম্পদ এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আর দেওয়া হবে না। তিনি বলেন, যারা নির্বাচনে এজেন্ট দিতে পারে না, তারা নির্বাচনে হেরে প্রতিবাদ করাটা লজ্জা ছাড়া আর কিছু নয়।
সেতুমন্ত্রী বলেন, নোয়াখালীর বিভিন্ন উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উদার দৃষ্টিবঙ্গী পোষণ করে। ইতিমধ্যেই সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে গ্রহণ করা হয়েছে নানা পদক্ষেপ। ফেনী, চৌমুহনী-সোনাপুর সড়ক চারলেনের কাজ চলমান আছে। চৌমুহনী হতে কুমিল্লা পর্যন্ত চারলেনের নির্মাণ কাজ চলছে।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ ৭১ দিনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads