ads

সোমবার , ১৬ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭১ দিনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত

খবর টি পড়েছেন : ১৯৩
৭১ দিনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত বেড়েছে। এ দিন নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ১৩৯ জন। তথ্য বলছে, এরচেয়ে বেশি শনাক্ত হয়েছিলেন গত ৭ সেপ্টেম্বর। অর্থাৎ ১০ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত সোমবার। তবে এ দিন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু বাড়েনি। আগের দিনেরই মতোই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২১ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও নারী ছয়জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যু হার এক দশমিক ৪৩ শতাংশ।
এর আগে রোববার নতুন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল এক হাজার ৮৩৭ জন। মৃত্যু হয়েছিল ২১ জনেরই। এরও আগে গত শনিবার এক হাজার ৫৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

Shamol Bangla Ads

দেশে এখন পর্যন্ত মোট চার লাখ ৩৪ হাজার ৪৭২ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এরমধ্যে ছয় হাজার ২১৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন তিন লাখ ৫১ হাজার ১৪৬ জন।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১১৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭৬৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৫ লাখ ৫৬ হাজার ৯৬২টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৯৯ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬০৪ জন। এ নিয়েই দেশে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫১ হাজার ১৪৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮২ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এদেশে আগুন সন্ত্রাসের জনক বিএনপি : ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী আর নেই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads