ads

শনিবার , ১৪ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০০
নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করে নাশকতা চালিয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের মুখোমুখি হতে হবে। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ১৪ নভেম্বর শনিবার রাজধানীর ধানমন্ডির বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-১৮ উপনির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু কথোপকথন পাওয়া গেছে। এতে শোনা যায়, ফলাফল মেনে নিতে পারেনি বলেই বিএনপি এমনটি করেছে। অতীতের মতো যেখানেই তারা পরাজিত হয়েছে সেখানেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা। সরকার পরিবর্তনে বিএনপি নাশকতার পথ বেছে নিয়েছে।
তিনি বলেন, যারা অগ্নিসংযোগ করেছিল, সিসিটিভি ফুটেজ দেখে আইনশৃঙ্খলা বাহিনী তাদের চিহ্নিত করেছে। গ্রেপ্তার করে তাদের আইনের কাছে সোপর্দ করা হয়েছে। নিরাপত্তাবাহিনীও তৎপর রয়েছে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দাদের জোর তৎপরতা রয়েছে। তাদের তৎপরতা চলছে বলেই এখন দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। এতটুকু বলা যায়- দেশে কোনো অরাজক পরিস্থিতি হতে দেওয়া যাবে না।
সরকারি এজেন্টরা বাসে অগ্নিসংযোগ করেছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের কোনো সত্যতা আছে বলে মনে করেন না স্বরাষ্ট্রমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুবলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পরবর্তী সংবাদ বঙ্গবন্ধু সেতুর পাশে হবে সবচেয়ে বড় রেলসেতু :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads