স্টাফ রিপোর্টার : শেরপুরে বন্যার্তদের মধ্যে জাতীয় দৈনিক প্রথম আলোর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৫ অক্টোবর সোমবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর ব্যাপারীপাড়া ও সাতপাকিয়া, চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর, টানকাছার, নলবাইদ ও টালিয়াপাড়া এবং পৌরসভার কয়েকটি এলাকার ২০০ মানুষের মধ্যে ওইসব ত্রাণ বিতরণ করা হয়। ওইসব ত্রাণের মধ্যে ছিল ৪ কেজি চাল, ১ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল এবং আধা কেজি করে ডাল ও লবণ।
প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার সদস্যরা ব্রহ্মপুত্র সেতুসংলগ্ন সাতপাকিয়া কাঁচা বাজার ও মুন্সীরচর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্ত মানুষের মধ্যে ওইসব ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আকবর আলী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মন্টু, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাফর, হোসাইন মারুফ ক্রীড়াচক্রের উপদেষ্টা মো. কামাল হোসেন, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী, আনোয়ার সাদাত সুইট, সাইফুল ইসলাম সাইফ, সভাপতি মাশুকুর রহমান মিশুক, সহসভাপতি মাহমুদুল হাসান মিলন, আল আমিন রাজু, সাধারণ সম্পাদক রবিন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জয় সাহা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপসাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, অর্থ সম্পাদক জন্নুন আহম্মেদ বিজয়, মানববিষয়ক সম্পাদক নকিব হাসান, যোগাযোগ সম্পাদক আশিক সাহাসহ শেরপুর বন্ধুসভা ও হোসাইন মারুফ ক্রীড়াচক্রের সদস্যরা উপস্থিত ছিলেন।









