ads

সোমবার , ৫ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ বিভাগে আওয়ামী লীগের বিশেষ টিমে শেরপুরে দলীয় নেতা-কর্মীদের মাঝে আশার সঞ্চার

খবর টি পড়েছেন : ৬৪০
ময়মনসিংহ বিভাগে আওয়ামী লীগের বিশেষ টিমে শেরপুরে দলীয় নেতা-কর্মীদের মাঝে আশার সঞ্চার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দেশের অন্যান্য বিভাগের ন্যায় ময়মনসিংহ বিভাগে দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হিসেবে যুক্ত হয়েছেন সাবেক কৃষিমন্ত্রী ও শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনের ৫ বারের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী। ৩ অক্টোবর শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর ওই বিভাগের বিশেষ টিমে যুক্ত করার ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ইতোপূর্বে প্রতিটি বিভাগে একজন যুগ্ম সাধারণ সম্পাদক (সমন্বয়ক) ও একজন সাংগঠনিক সম্পাদকসহ একাধিক সদস্য ছিলেন। বর্তমানে প্রতিটি বিভাগে ন্যূনতম একজন করে প্রেসিডিয়াম সদস্যসহ ওই বিভাগের আওতাধীন এলাকার সম্পাদকমন্ডলীর সদস্য ও নির্বাহী সদস্যদের রাখা হয়েছে। ফলে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে সমন্বয়ক করে ময়মনসিংহ বিভাগের ৬ সদস্যের টিমে সিনিয়র সদস্য হিসেবে রাখা হয়েছে প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীকে। টিমের অপরাপর সদস্যরা হচ্ছেন সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং।

Shamol Bangla Ads

এদিকে দলের ময়মনসিংহ বিভাগের বিশেষ টিমে প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী যুক্ত হওয়ায় বিভাগের অন্যান্য জেলার মতো শেরপুরেও দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাসহ আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে দলের জেলা-উপজেলা ও শহর শাখার প্রতিটি সম্মেলনে যোগ্য ও ত্যাগী নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ওই টিম ইতিবাচক ও কার্যকর পদক্ষেপ নিয়ে জেলায় দলকে আরও শক্তিশালীকরণে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন হুইপ আতিক পরবর্তী সংবাদ শেরপুরে বন্যার্তদের মধ্যে প্রথম আলোর পক্ষ থেকে ত্রাণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads