ads

রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিলেটের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না: ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ২৭৪
সিলেটের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না: ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সিলেটের এমসি কলেজের ঘটনায় সরকারের অবস্থান কঠোর। অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২৭ সেপ্টেম্বর রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত ‘প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা এবং কৃষকদের মধ্যে উন্নতমানের বীজ, প্রতিবন্ধীদের মধ্যে সহায়তা সামগ্রী ও বিভিন্ন হাসপাতালে মাস্ক বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের ওইসব কথা বলেন। সংসদ ভবনের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, পাবনা-৪ উপনির্বাচনে বিএনপি মাঠে না থেকে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। উপনির্বাচনে অংশগ্রহণ ছিল তাদের লোক দেখানো।

তিনি বলেন, সরকার দমন নীতিতে বিশ্বাস করে না। নিজের দলের কর্মীরা অপকর্ম করলেও সরকার তাদের ছাড় দেয় না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই জনগণের মঙ্গলের জন্য কাজ করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, রাজনীতির মাধ্যমে মানবকল্যাণই শেখ হাসিনার রাজনীতির দর্শন।

Shamol Bangla Ads

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে আলোচনা সভায়, কৃষকদের মাঝে উন্নতমানের শাক-সবজির বীজ বিতরণ, এবং বিভিন্ন হাসপাতালে উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মফিজুর রহমান। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্ত্রীর মামলায় কারাগারে শওকত আলী ইমন পরবর্তী সংবাদ শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক ডিসেম্বরে

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads