ads

সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাজিলকে ছাড়িয়ে করোনা সংক্রমণে ২ নম্বরে ভারত

খবর টি পড়েছেন : ১৫৩
ব্রাজিলকে ছাড়িয়ে করোনা সংক্রমণে ২ নম্বরে ভারত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ হাজার ৮০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা শনাক্ত ৪২ লাখ ছাড়াল। ৭ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত ভারতে মোট করোনা শনাক্ত ৪২ লাখ ৪ হাজার ৬১৩ জন। একক দেশ হিসেবে করোনা সংক্রমণের দিক দিয়ে এটি এখন দ্বিতীয়। এর আগে শনাক্ত বিবেচনায় বিশ্বে দ্বিতীয় ছিল ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ১ হাজার ১৬ জন। এখন পর্যন্ত মোট মৃত্যের সংখ্যা ৭১ হাজার ৬৪২ জন।

Shamol Bangla Ads

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গত এক মাসের মধ্যে সোমবার ভারতে সর্বাধিক ৯০ হাজারের বেশি করোনা শনাক্ত হয়। গত এক মাসে বিশ্বের আর কোনো দেশে এতো বেশি শনাক্ত হয়নি।

জানা গেছে,ভারতের ৫টি রাজ্যে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি। মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এবং উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। ভারতে আক্রান্তদের মধ্যে সাড়ে ৩২ লাখ ইতোমধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯ হাজার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মেইল ভোট শুরু পরবর্তী সংবাদ ট্রাম্প জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ॥ পিটার স্ট্রোক

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads