ads

সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রাম্প জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ॥ পিটার স্ট্রোক

খবর টি পড়েছেন : ১৮৬
ট্রাম্প জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ॥ পিটার স্ট্রোক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি হিসেবে অভিহিত করেছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) বরখাস্তকৃত সাবেক কর্মকর্তা পিটার স্ট্রোক। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন একটি বইয়ে ট্রাম্পকে জাতীয় হুমকি হিসেবে উল্লেখ করেছেন এফবিআইয়ের এই সাবেক কর্মকর্তা।২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের তদন্ত করছিলেন এফবিআইয়ের সাবেক কর্মকর্তা পিটার। সেই স্মৃতি উল্লেখ করে বইয়ে লিখেছেন, রাশিয়ার মতো বিরোধীদের কাছে থেকেও রাজনৈতিক সহায়তা মেনে নেয়ার ইচ্ছা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের।

Shamol Bangla Ads

পিটার তার বইয়ে লিখেছেন, এটা দেশপ্রেমিকের কাজ নয়। এটা দেশপ্রেমের বিপরীত। ২০১৬ সালের নির্বাচন নিয়ে প্রেসিডেন্টের সমালোচনা করায় তাকে বরখাস্ত করতে ট্রাম্প এফবিআইয়ের ওপর রাজনৈতিক চাপপ্রয়োগ করেন বলে দাবি করেন পিটার। প্রেসিডেন্টের চাপের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের ব্যাপারে গঠিত তদন্ত দলে ছিলেন পিটার। ২০১৭ সালের গ্রীষ্মে সাবেক বিশেষ পরামর্শক রবার্ট মুয়েলার তাকে সরিয়ে দেন। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে আসা রাজনৈতিক চাপের কারণে চাকরিচ্যুত করা হয়েছে অভিযোগ এনে ২০১৮ সালে দেশটির বিচারবিভাগে মামলা করেন পিটার।

Shamol Bangla Ads

নিজের লেখা বইয়ে সাবেক এই এফবিআই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, প্রেসিডেন্টের ক্ষতি করার মতো কোনও ধরনের প্রচেষ্টার অংশ ছিলেন না তিনি। বরং প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশি গোয়েন্দাদের হস্তক্ষেপের বিশ্বাসযোগ্য অভিযোগ কতদূর পর্যন্ত গিয়েছিল সেটি জানাই ছিল তদন্তের উদ্দেশ্য।a

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্রাজিলকে ছাড়িয়ে করোনা সংক্রমণে ২ নম্বরে ভারত পরবর্তী সংবাদ বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads