ads

শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৩৫ মৃত্যু, নতুন শনাক্ত ১৯৫০

খবর টি পড়েছেন : ২০৮
দেশে করোনায় আরও ৩৫ মৃত্যু, নতুন শনাক্ত ১৯৫০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৭ জনে। এ ছাড়া নতুন করে আরও ১ হাজার ৯৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জনে। ৫ সেপ্টেম্বর শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ওইসব তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৪৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৯৫৮টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫০ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ০০ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ১০ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৬১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৭ দশমিক ৩৩ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিস্ফোরিত মসজিদে অক্ষত কোরআন! পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় সংকট মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে দেশ:…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads