ads

শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিস্ফোরিত মসজিদে অক্ষত কোরআন!

খবর টি পড়েছেন : ২০৭
বিস্ফোরিত মসজিদে অক্ষত কোরআন!
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরিত তল্লা বড় মসজিদে এসিগুলো অক্ষতই রয়েছে। পুড়েছে শুধু এসির ফিল্টারগুলো। মসজিদে তেমন কোনো সরঞ্জাম বা আসবাবপত্র না থাকলেও চূর্ণ হয়েছে জানালার কাচ ও দেয়ালের টাইলস। এছাড়া কোরআন শরীফ ও হাদিসের বইগুলো রয়েছে অক্ষতই৫ সেপ্টেম্বর শনিবার ভোরে সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে ওইসব তথ্য পাওয়া গেছে।

Shamol Bangla Ads

স্থানীয় পিয়াস মিয়া বলেন, মসজিদের ভিতরে থাকা ৬টি এসির ফিল্টার ও বিদ্যুতের সংযোগ তার, নামাজ পড়ার জায়নামাজ, তসবিহ, প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। কিন্তু কোরআন শরীফ ও হাদিসের বইগুলোর কিছুই হয়নি। তল্লা এলাকার কাপড় ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, চেয়ারগুলো পুড়ে গেছে। দেখলাম পোড়া সেই চেয়ারগুলোতে মুসল্লিদের পুড়ে যাওয়া চামড়া লেগে আছে। রক্ত জমাট হয়ে মসজিদের ভিতরে ও বাহিরে ছড়িয়ে ছিটিয়ে আছে।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে (বড় মসজিদ) বিস্ফোরণে এক শিশুসহ ৪০ জন দগ্ধ হয়। ওই ঘটনায় জুয়েল নামে এক শিশু শেখ হাসিনা বার্ন হাসপাতালে মৃত্যু হয় ও ৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন। মসজিদে থাকা ৬টি এসি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অ্যাটর্নি জেনারেলের করোনা পজিটিভ, সিএমএইচএ ভর্তি পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩৫ মৃত্যু, নতুন শনাক্ত ১৯৫০

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads