শ্যামলবাংলা ডেস্ক : ‘তাল’। ছোট্ট শব্দ হলেও স্বাদে অনন্য। তাল দিয়ে তৈরি বিবিখানা, পিঠা, কেক কিংবা বড়া সবই ভোজনরসিক বাঙালির পছন্দ। বাড়িতে মেহমান এলে কিংবা বিকেলের নাশতায় চলতে পারে তালের তৈরি ওই সুস্বাদু রেসিপিগুলো। বাড়িতেও বানিয়ে ফেলা যায় খুব সহজেই। আজকের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী নাজরানা লোপা। চলুন জেনে নেওয়া যাক তালের বিবিখানা সম্পর্কে…..

উপকরণ : তালের গোলা আধা কাপ, ময়দা আধা কাপ, চালের গুঁড়া দেড় কাপ, চিনি ১ কাপ, নারকেল কোরানো ১ কাপ, ডিম ২টি, এলাচ ২টি, দারুচিনি ২ টুকরা, ঘন দুধ ১ কাপ, ঘি ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি : ডিম চিনি দিয়ে ভালো করে ফেটে নিন। এবারে সব উপকরণ এক সঙ্গে ভালো করে মেখে নিন। একটি টিফিন ক্যারিয়ারে ঘি মেখে নিন। মিশ্রণটি ঢেলে দিন। এবার কড়াইয়ে পানি দিয়ে চুলায় বসান। পানি ফুটে উঠলে টিফিন ক্যারিয়ারের বাটিটি বসিয়ে দিন। ৪৫ মিনিট পর একটি কাঠি দিয়ে দেখুন। হয়ে গেলে নামিয়ে নিন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন।























