ads

বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শহিদুল ইসলাম

খবর টি পড়েছেন : ২৭৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শহিদুল ইসলাম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক || মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক এম শহিদুল ইসলাম। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দীনের স্থলাভিষিক্ত হবেন। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে, সরকারের সচিব পদমর্যাদার কর্মকর্তা এম শহিদুল ইসলাম বর্তমানে ঢাকায় বিমসটেক নামক আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার মহাসচিবের দ্বায়িত্ব পালন করছেন। চলতি সেপ্টেম্বরে তার ৩ বছর মেয়াদি ওই দায়িত্ব শেষ হচ্ছে।

শহিদুল ইসলাম বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা। পেশাজীবনে তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে রাষ্ট্রদূত হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এছাড়া ওয়াশিংটনে মিনিস্টার ও মিশন উপ-প্রধান, জেনেভায় কাউন্সিলর ও কলকাতায় প্রথম সচিব হিসেবে কাজ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় উইংয়ের মহাপরিচালক, ইউরোপ ডিভিশনের পরিচালক, পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের অফিসের পরিচালকসহ বিভিন্ন পদে দ্বায়িত্ব পালন করেছেন শহিদুল ইসলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৮ পরবর্তী সংবাদ ধামরাইয়ে সাংবাদিককে প্রকাশ্যে গলা কেটে হত্যা : গ্রেফতার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads