ads

বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধামরাইয়ে সাংবাদিককে প্রকাশ্যে গলা কেটে হত্যা : গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ২৫৭
ধামরাইয়ে সাংবাদিককে প্রকাশ্যে গলা কেটে হত্যা : গ্রেফতার ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানী ঢাকার ধামরাইয়ে জুলহাস উদ্দিন (৩৭) নামের এক সাংবাদিককে প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া বাসস্ট্যান্ডে ওই ঘটনা ঘটে। নিহত জুলহাস উদ্দিন স্থানীয় প্রেসক্লাবের সহ-সভাপতি ও বেসরকারি চ্যানেল বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি। তিনি ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে। ওই ঘটনায় ঘটনাস্থল থেকেই জুলহাসের সাবেক স্ত্রীর স্বামীসহ দু’জনকে আটকে পুলিশে দেয় স্থানীয়রা।

Shamol Bangla Ads

গাঙ্গুটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার রবিউল আওয়াল হাসু জানান, দুপুরে জুলহাস উদ্দিন তার ব্যক্তিগত প্রাইভেটকার মেরামত করার জন্য মানিকগঞ্জ সদরে যান। সেখানে প্রাইভেটকার রেখে যাত্রীবাহী বাসে ধামরাইয়ের বারবারিয়া বাসস্ট্যান্ডে নামেন। এ সময় ওই বাস থেকে শাহিন ও মোয়াজ্জেম নামের দুই ব্যক্তি নেমেই জুলহাস উদ্দিনের গলায় ছুরিকাঘাত করে। এ সময় স্থনীয় লোকজন তাদের আটকে পুলিশে সোপর্দ করে। জুলহাসকে উদ্ধার করে মানিকগঞ্জের সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরই ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, তার সাবেক স্ত্রীর স্বামীসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ছুরিটিও জব্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শহিদুল ইসলাম পরবর্তী সংবাদ ইউএনও ওয়াহিদার অবস্থা আশঙ্কাজনক : চিকিৎসক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads