ads

বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৮

খবর টি পড়েছেন : ১৪৫
করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক || দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৩ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জনের। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৯৮০ জন। মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও ৮ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাড়িতে ১ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে ৭ জন, সিলেটে ৩ জন, রংপুরে ৬ জন, ময়মনসিংহে ১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক শূন‌্য ৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ শতাংশ ও মৃত্যুহার ১ দশমিক ৩৭ শতাংশ।

Shamol Bangla Ads

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৪১ থেকে ৫০ বছরের ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬০ বছরের ওপরে ১৮ জন রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২ এনআইডি : ডা. সাবরিনাকে ২ দিনের রিমান্ড… পরবর্তী সংবাদ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads