বৈরী সময়ে চুলের যত্ন নেবেন যেভাবে

খবর টি পড়েছেন : ৩১১
বৈরী সময়ে চুলের যত্ন নেবেন যেভাবে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শুরু হয়েছে বৈরী হাওয়া। আর সেইসঙ্গে দ্বিগুণ হারে বাড়ছে চুলের যত সমস্যা। গরমে ঘেমে-নেয়ে চুলের চিটচিটে অবস্থা হয়ে যায়। শুধু তাই নয়, অতিরিক্ত সূর্যালোকের প্রভাবে চুল রুক্ষ হতে শুরু করে। চুলের এমন বেহালদশা থেকে মুক্তি পেতে মেনে চলুন কিছু সিম্পল স্টেপস। এতে চুল থাকবে এই গরমেও প্রাণবন্ত ও ঝলমলে!

Shamol Bangla Ads

ঘামে ভেজা চুল শুকানো
গরমে ঘাম ও ধুলাবালির কারণে চুলের গোড়ায় ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের উপদ্রব হতে পারে। ঘাম জমে থাকা অবস্থার কারণে মাথায় খুশকি ও চুল পড়াও বেড়ে যায়। তাই বাইরে থেকে এসে অবশ্যই আপনার প্রথম কাজ হবে ঘর্মাক্ত স্ক্যাল্প শুকিয়ে নেওয়া। ফ্যানের বাতাসেই চুল খুলে শুকিয়ে নিন। ঘাম অথবা ভেজা থাকা অবস্থায় কখনোই চুল বেঁধে রাখবেন না।

চুল বাঁধায় সতর্কতা
অনেকেই গরমকালে চুল আঁটসাঁট করে বেঁধে রাখুন। এর ফলে চুল উঠে যাওয়ার ঝুঁকি থাকে, সেই সঙ্গে রক্ত সঞ্চালনেও সমস্যা হয়। গরমে ভেজা অবস্থায় চুল বেঁধে রাখলে চুল হয়ে পড়ে ভঙ্গুর। তাই এ সময় চুলটা আঁটসাঁট করে না বেঁধে পাঞ্চ ক্লিপে হালকা করে আটকে নিতে পারেন, অথবা লম্বা চুল হলে হালকা করে বেণি করে নিতে পারেন।

Shamol Bangla Ads

চুল নিয়মিত পরিস্কার করা
ধুলাবালি ও ঘামের কারণে চুল নিষ্প্রাণ হয়ে গেলে প্রয়োজনে প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে শ্যাম্পু যেন মাইল্ড ও কেমিক্যাল ফ্রি হয়। সেই সঙ্গে সপ্তাহে একবার চুলের ধরন বুঝে কোনো অর্গানিক হেয়ার প্যাকও ব্যবহার করতে পারেন।

অতিরিক্ত হিট প্রয়োগ থেকে বিরত থাকুন
গরমকালে বাইরের রোদের তাপই যথেষ্ট চুলকে নিষ্প্রাণ করে ফেলার জন্য। তার ওপর চুলে অতিরিক্ত হিট দেওয়া, ব্লো-ড্রাই কিংবা স্ট্রেইট ও কার্ল করলে চুলের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তাই যতটা সম্ভব এই সময়ে চুলে হিট প্রয়োগ থেকে বিরত থাকুন। তিলের তেল চুলের প্রটেকশনের কাজ করে। তাই হেয়ার কেয়ার রুটিনে যোগ করে নিতে পারেন তিলের তেল।

প্রখর রোদে দরকার প্রটেকশন
প্রখর রোদে বাইরে বের হওয়ায় আগে হালকা রঙের সুতির স্কার্ফ পেঁচিয়ে নিতে পারেন। তাহলে চুল ধুলাবালির অত্যাচার থেকে যেমন বাঁচবে, তেমনি থাকবে সুরক্ষিত। বাইরে বের হওয়ার আগে ছাতা নিতেও ভুলবেন না যেন!

খাদ্যাভ্যাসে পরিবর্তন
প্রতিদিনের খাদ্যাভ্যাসে ভাজা-পোড়া খাবার বাদ দিয়ে যোগ করুন বেশি বেশি পানিজাতীয় ফলমূল। পানিশূন্যতা যেন কখনোই তৈরি না হয়, যে দিকটাও মাথায় রাখতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যে ৭ কারণে গাজর খাওয়া জরুরী পরবর্তী সংবাদ চোখের নিচে কালো দাগ দূর করতে নারকেল তেল

সর্বশেষ - লাইফ স্টাইল

Shamol Bangla Ads
Shamol Bangla Ads