ads

বুধবার , ২ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় সাগরের মাছ ধরা নৌকা

খবর টি পড়েছেন : ১৩৫
বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় সাগরের মাছ ধরা নৌকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু স্যাটেলাইটের নেটওয়ার্কের আওতায় আসছে বঙ্গোপসাগরের মাছ ধরার নৌযানগুলো। এর মাধ্যমে অল্প খরচে সমুদ্রে মৎস্য আহরণকারীদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা সম্ভব হবে। এছাড়া নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমানে জাপানি স্যাটেলাইটের মাধ্যমে দেশের সামুদ্রিক মৎস্য আহরণের নৌযানগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে শুধু মাত্র ছয় ঘণ্টা নৌযানের অবস্থানের তথ্য পাওয়া যায়। উন্নত ইন্টারনেট, লাইভ টেলিভিশন থেকে শুরু করে নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা না পেয়েও প্রতিটি নৌযান বাবদ প্রতিদিন প্রায় ১৬০ ডলার ব্যয় হয়।

Shamol Bangla Ads

পুরনো ওয়্যারলেস সেবার পরিবর্তে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে নৌযানগুলো পাবে দ্রুতগতির ইন্টারনেট সেবা।এতে সাগর ও স্থানীয় নদী চ্যানেলগুলোতে থাকা জাহাজগুলো বিভিন্ন সেবা পাওয়ার পাশাপাশি নিরাপদ ও সুরক্ষিত থাকবে। বিশেষ করে স্থলভাগের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ করা সম্ভব হবে। এছাড়া চাইলে লাইভ টেলিভিশনসহ স্থলভাগের সব ধরনের সুযোগ-সুবিধাও পাওয়া যাবে।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক বখতিয়ার উদ্দিন জানান, দেশের সামুদ্রিক মৎস্য আহরণের নৌযানগুলোর পুরো প্রক্রিয়া পরিচালিত হবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে। এতে সেবার পরিমাণ বাড়বে, খরচ হবে কম।

Shamol Bangla Ads

বাংলাদেশ টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ প্রকল্পের আওতায় স্যাটেলাইট সেবা পাবে নৌযানগুলো। ৫ বছর মোয়াদি প্রকল্পটি বিশ্ব ব্যাংকের সহায়তায় ২০১৯ সালের জানুয়ারি থেকে শুরু হয়। প্রকল্প ব্যয় ধরা হয়েছে এক হাজার ৮৬৮ কোটি ৮৮ লাখ টাকা।

চট্টগ্রাম অঞ্চলে ৭টিসহ সারাদেশে ১৬টি নিজস্ব বেসস্টেশন থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে নৌযানগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হবে। এই প্রকল্পের অধীনে একটি স্থল স্যাটেলাইট ব্যবস্থার নিজস্ব বেসস্টেশন তথা জয়েন্ট কো-অর্ডিনেশন সেল (জেসিসি) স্থাপন করা হবে মৎস্য বিভাগের জন্য। এই স্টেশন থেকেই নৌযানগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হবে। সমুদ্র সম্পর্কিত অন্যান্য বিভাগ ও দফতরও জেসিসিতে সম্পৃক্ত থাকবে।

প্রকল্পের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক অধীর চন্দ্র দাশ জানান, ওই প্রকল্পের কাজ এরইমধ্যে ৬৫ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রকল্পের কাজ শেষ করে চলতি বছরই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

তথ্য ও সম্প্রচার বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে যুগ যুগ ধরে না পাওয়া অনেক সুবিধাই এখন থেকে পাওয়া যাবে। বিশেষ করে পুরো নেটওয়ার্কের আওতায় আসবে সব দুর্গম এলাকা। এছাড়া নজরদারিতে আসবে দেশের সমুদ্র সীমান্ত এলাকাও। বিভিন্ন দুর্যোগে সমুদ্রে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা সম্ভব হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয় ২০১৮ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে। এই স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে বঙ্গোপসাগর থেকে মাছ আহরণকারী নৌযানগুলোকে নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খুলনায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড পরবর্তী সংবাদ বশেমুরবিপ্রবির নতুন ভিসি ড. মাহবুব

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads