ads

বুধবার , ২ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খুলনায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

খবর টি পড়েছেন : ২৭৮
খুলনায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মাদ্রাসাছাত্র ও মুদি দোকানি মুসা শিকদার হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ২ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় ওই রায় ঘোষণা করেন খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী।

Shamol Bangla Ads

জানা যায়, রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত ৪ আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামিরা হচ্ছেন- বনি আমিন শিকদার, রাহিম শেখ, রাজু শিকদার ও নুহু শেখ। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি সিরাজ শিকদার ও তার ভাই জসিম শিকদারকে খালাস দেওয়া হয়েছে।

আইনজীবীরা জানান, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর সকালে রূপসা উপজেলার আঠারোবেকী নদী থেকে পুলিশ মুসা শিকদারের মরদেহ উদ্ধার করে। মুদি দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মুসাকে আসামিরা শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দিয়েছিল। ওই ঘটনায় নিহতের বাবা মুস্তাকিম শিকদার ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে ২০১৯ সালের ১৫ জানুয়ারি রূপসা থানায় হত্যা মামলা রেকর্ড হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মুক্ত রায় চৌধুরী ছয়জনকে আসামি করে ২০১৯ সালের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন। নিহত মুসা শিকদার ইলাইপুর গ্রামের মুস্তাকিম শিকদারের ছেলে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবরার হত্যা: ৩০২ ধারায় অভিযোগ গঠনের আবেদন পরবর্তী সংবাদ বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় সাগরের মাছ ধরা নৌকা

সর্বশেষ - খুলনা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads