ads

বুধবার , ২ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে জেলগেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

খবর টি পড়েছেন : ১৬০
প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে জেলগেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কক্সবাজার : মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদ করার জন্য কক্সবাজার কারাগারে পৌঁছেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। ২ সেপ্টেম্বর বুধবার সকাল পৌনে ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা কারাগারে পৌঁছান বলে জানিয়েছেন কক্সবাজার কারাগারের তত্ত্বাবধায় মো. মোকাম্মেল হোসেন। তিনি জানান, কমিটির সদস্যরা জেলগেটে প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদ করবেন।

Shamol Bangla Ads

এর আগে চতুর্থ দফায় রিমান্ড শেষে প্রদীপকে মঙ্গলবার বিকেলে জেলা কারাগারে নেওয়া হয়। তার আগে জেলা সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর র‌্যাবের একটি দল প্রদীপকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যায়। পরে আদালত চত্বর থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে নেওয়া হয় জেলা কারাগারে।
সব মিলিয়ে ১৫ দিনের রিমান্ডে থাকায় এর আগে প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তাকে জিজ্ঞাসাবাদ করতে না পারায় দুই দফায় তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের সময়ও পিছিয়ে দেওয়া হয়।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে এপিবিএনের চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহত হন। এ ঘটনা তদন্তে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মূলধারার সংবাদপত্রের অনলাইন পোর্টালের নিবন্ধন আগে : তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ আবরার হত্যা: ৩০২ ধারায় অভিযোগ গঠনের আবেদন

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads