ads

সোমবার , ৩১ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের প্রতিটি শহরে মশক নিধন কার্যক্রম জোরদার করুন : কাদের 

খবর টি পড়েছেন : ২৪৩
দেশের প্রতিটি শহরে মশক নিধন কার্যক্রম জোরদার করুন : কাদের 
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক || মশক নিধন কার্যক্রম জোরদারসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিটি করপোরেশনসহ সারাদেশের পৌরসভাগুলোকে ওই আহ্বান জানান মন্ত্রী। ৩১ আগস্ট সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুন্সীগঞ্জ সড়ক বিভাগের অধীন নবনির্মিত পরিদর্শন বাংলো ‘পদ্মা’র উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী ওই আহ্বান জানান।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, ‘গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আমি বিভিন্ন সিটি করপোরেশনসহ সারাদেশের পৌরসভাগুলোকে মশক নিধন কার্যক্রম জোরদারসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি জনসাধারণকে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি-ঘরের আশপাশ পরিষ্কার রাখাসহ সচেতন থাকার অনুরোধ করছি।’

‘সরকার নাকি জনসমর্থন ছাড়া টিকে আছে’-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি জানতে চাই, জনসমর্থন আছে কি নেই, তার মানদণ্ড কী? আরও জানতে চাই, সে অভিন্ন মাপকাঠিতে আপনারা কী আপনাদের জনসমর্থন মেপে দেখেছেন?’

Shamol Bangla Ads

‘নির্বাচন যদি মানদণ্ড হয়, সেক্ষেত্রে সম্প্রতি অনুষ্ঠেয় নির্বাচনগুলোর দিকে তাকালে আপনাদের অবস্থান স্পষ্ট হয়। আমাদের দেশের ট্র্যাডিশন হচ্ছে আন্দোলনে যারা পরাজিত হয়, পরের নির্বাচনেও তারা পরাজিত হয়। বিএনপি আন্দোলন এবং নির্বাচন দুটোতেই পরাজিত হয়েছে এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়ে, জনগণ যাদের বারবার প্রত্যাখ্যান করে তাদের মুখে একথা মানায় না,’ বলেন কাদের।

উপ-নির্বাচনগুলোতে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এরইমধ্যে একটি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্য আসনগুলোতে তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাই বা চূড়ান্ত করতে দলীয় সভাপতিকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব দিয়েছে মনোনয়ন বোর্ড।’

ওইসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহরিয়ার হোসেন, ঢাকা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দীন খানসহ সওজ সদর দপ্তর, ঢাকা সড়ক জোন, মুন্সীগঞ্জ সড়ক বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুলিশের ডিআইজি পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি পরবর্তী সংবাদ এখন থেকে প্রতিবছরের ৫ আগস্ট সরকারিভাবে উদযাপন হবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads