ads

সোমবার , ৩১ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুলিশের ডিআইজি পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি

খবর টি পড়েছেন : ১৬৪
পুলিশের ডিআইজি পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে। ৩১ আগস্ট সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ অধিশাখার এক প্রজ্ঞাপনে ওই বদলি/পদায়ন করা হয়।
বদলিকৃতরা হচ্ছেন রাজশাহীর সারদা পুলিশ একাডেমির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আবদুল্লাহেল বাকীকে ঢাকা সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুককে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির উপ-পুলিশ মহাপরিদর্শক, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে ঢাকা সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমানকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

Shamol Bangla Ads

এছাড়া গাজীপুরের পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক, সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার ২ এনআইডি থাকায় সাবরিনার বিরুদ্ধে ইসির মামলা পরবর্তী সংবাদ দেশের প্রতিটি শহরে মশক নিধন কার্যক্রম জোরদার করুন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads