ads

সোমবার , ৩১ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এখন থেকে প্রতিবছরের ৫ আগস্ট সরকারিভাবে উদযাপন হবে শেখ কামালের জন্মবার্ষিকী

খবর টি পড়েছেন : ২৫৪
এখন থেকে প্রতিবছরের ৫ আগস্ট সরকারিভাবে উদযাপন হবে শেখ কামালের জন্মবার্ষিকী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : এখন থেকে প্রতিবছর ৫ আগস্ট সরকারিভাবে উদযাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের জন্মবার্ষিকী। এ জন্য প্রতিবছর ৫ আগস্ট ‘শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’-এর জন্মবার্ষিকী উদযাপন ও দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ওই বিষয়ক পরিপত্রের ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৩১ আগস্ট সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে ওই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ওই তথ্য জানান।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘এ বছর ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ শেখ কামালের জন্মবার্ষিকী প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারিভাবে উদযাপন করা হয়। প্রধানমন্ত্রীসহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ভার্চুয়ালি আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাড়াও তারা ক্রীড়া সংগঠকদের অনুদানও প্রদান করেছে। এরই পরিপ্রেক্ষিতে ওনারা (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়) প্রতি বছর ৫ আগস্ট শেখ কামালের জন্মবার্ষিকী সরকারিভাবে উদযাপনের লক্ষ্যে একটা প্রস্তাব নিয়ে এসেছেন। এ জন্য তারা আন্তঃমন্ত্রণালয় সভাসহ অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে এটা নিয়ে এসেছেন।’ মন্ত্রিসভা আলাপ-আলোচনার মাধ্যমে এটিকে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে গ্রহণ করেছে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের প্রতিটি শহরে মশক নিধন কার্যক্রম জোরদার করুন… পরবর্তী সংবাদ বেসরকারি কয়টি হাসপাতালের লাইসেন্স আছে জানতে চান হাইকোর্ট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads