ads

বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২০ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২০, ২০২০ ২:৫৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার : শেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শেরপুর শহরের নয়আনী বাজারে কাপড়ের ব্যবসা করতেন। তিনি শেরপুর শহরের চাপাতলী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। আনোয়ারকে নিয়ে করোনাভাইরাসে জেলায় ৭ জনের মৃত্যু হলো।

Shamol Bangla Ads

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. মোবারক হোসেন বুধবার রাতে করোনায় আনোয়ার হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার আনোয়ারের করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়। এরপর তিনি শহরের চাপাতলী এলাকার বাসায় আইসোলেশনে ছিলেন। বুধবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে তাকে জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৯টায় মারা যান তিনি ।
এদিকে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, গত বুধবার শেরপুর সদরে আরও একজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাকে নিয়ে জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯৩ জন।

Need Ads
error: কপি হবে না!