স্টাফ রিপোর্টার ॥ শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও একুশে টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি শরিফুর রহমানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার রাতে শহরের মাধবপুর এলাকাস্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল।
সংগঠনের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান মোরাদ, প্রচার সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, সিনিয়র সাংবাদিক সঞ্জিব চন্দ বিল্টু, সিনিয়র সাংবাদিক ফজলুল কবির সুরুজ, সাংবাদিক হানিফ উদ্দিন, নূর-ই-আলম চঞ্চল, জাহিদুল খান সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে শেরপুর ইয়ুথ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শরিফুর রহমান গত এক সপ্তাহ থেকে বিভিন্ন রোগে ভুগছেন। পরে দু’দফায় তার করোনা পরীক্ষায় দু’বারই ফলাফল নেগেটিভ আসে। প্রথমে তিনি বাসায় থেকে চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় গত ১৬ আগস্ট রবিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।









