ads

বুধবার , ১৯ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আদিবাসী কালচারাল একাডেমী স্থাপনের দাবি

খবর টি পড়েছেন : ১৬০
শেরপুরে আদিবাসী কালচারাল একাডেমী স্থাপনের দাবি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলায় ৭টি নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির বসবাস। এগুলো হলো-গারো, কোচ, হাজং, বর্মন, বানাই, ডালু ও হদি। এ ৭টি নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির মধ্যে গারো, কোচ, হাজং এবং ডালু জনগোষ্ঠির নিজস্ব ভাষা রয়েছে। কিন্তু কালের বিবর্তনে কোন ধরনের বর্ণমালা সংরক্ষিত না হওয়ায় মুখে মুখে প্রচলিত ভাষা আজ বিলুপ্তির পথে। ভাষার সাথে সাথে হারিয়ে যাচ্ছে নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি। স্থানীয় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির ভাষা, কৃষ্টি-সংস্কৃতি সংরক্ষণ ও সম্প্রসারণে শেরপুর জেলার পাহাড়ি জনপদে ‘আদিবাসী কালচারাল একাডেমী’ স্থাপন করার দাবি জানিয়েছেন নৃ-জাতিগোষ্ঠির নেতারা। আন্তার্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে ১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতীর গাজনী শিশু উন্নয়ন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় এমন দাবী জানানো হয়। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডাব্লিওএ) এবং গারো, কোচ, হাজং, বর্মন, হদি সহ বিভিন্ন সংগঠনের যৌথ আয়োজনে ‘কভিড-১৯ : আদিবাসীদের জীবন-জীবিকা ও বেঁচে থাকার সংগ্রাম’ শীর্ষক ওই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্থানীয় আদিবাসীদের ভূমির ঐতিহ্যগত মালিকানার স্বীকৃতি প্রদান ও বাপ-দাদার ভূমি থেকে উচ্ছেদ বন্ধ করা এবং সমতলের আদিবাসীদের জন্য সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানানো হয়।

Shamol Bangla Ads

আদিবাসী নেতা মুক্তিযোদ্ধা হরলাল বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শ্রীবরদী টিডাব্লিওএ সভাপতি প্রাঞ্জল এম. সাংমা, ঝিনাইগাতীর সহ-সভাপতি চিন্তাহরণ হাজং, জনউদ্যোগ আহ্য়বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, বার্ড কনজারভেশন কমিটির সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান, আদিবাসী নেতা বিহার জাম্বিল, মনিন্দ্র বিশ্বাস, যুগল কিশোর কোচ, বন্দনা চাম্বুগং, সুকুমার হাজং, ছাত্রনেতা মিঠুন কোচ, জীবন ম্রং প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ট্রাজেডির স্মরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সুমন্ত বর্মনের সঞ্চালনায় আলোচনা সভা শেষে কবি ব্রিজেট বেবী স্বরচিত কবিতা আবৃত্তি করেন এবং প্রিয়াংকা রানী বর্মন সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের শেষে শেরপুরের পুলিশ সুপার ও তার পরিবার এবং করোনা আক্রান্তদের আরোগ্য কামনায় সর্বধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন পাস্টার জনাথন বনোয়ারি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নতুন করে ৭ জনের করোনা শনাক্ত ॥… পরবর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাব সভাপতির রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads