স্টাফ রিপোর্টার ॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট সোমবার সকালে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, ড.জাফর আহমেদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকসহ সংসদ সচিবালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।









