ads

সোমবার , ১৭ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের পুলিশ সুপারের সুস্থতা কামনায় নকলায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৬
শেরপুরের পুলিশ সুপারের সুস্থতা কামনায় নকলায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) : করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম ও তার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতার জন্য নকলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্টে সোমবার বাদ আসর নকলা পৌর শহরের কায়দা-বাজারদি গোরস্তান এতিমখানা মসজিদে নকলা থানা পুলিশ ওই দোয়া ও মিলাদের আয়েজন করে। অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ও তার পরিবারের সদস্যদের রোগমুক্তির জন্য দোয়া পরিচালনা করেন এতিমখানার শিক্ষক হাফেজ মুক্তার হোসেন।

Shamol Bangla Ads

ওইসময় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ, মসজিদের ইমাম আশরাফুল আলম, নকলা উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সৈয়দ আলম মঞ্জু, মসজিদের মুসল্লি, এতিমখানার শিক্ষক ও ছাত্র এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৭ আগস্ট শুক্রবার রাতে শেরপুরের সম্মুখসারির করোনাযোদ্ধা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর তার পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষার ফলাফলে তার স্ত্রী ও পুত্রেরও করোনা পজিটিভ হয়। বর্তমানে তিনি তার সরকারি বাসভবনে পরিবারসহ আইসোলোশনে আছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান… পরবর্তী সংবাদ শোক দিবস উপলক্ষে সংসদে ভার্চুয়াল আলোচনা ও দোয়ায়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads