ads

শনিবার , ১৫ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে যুবলীগের দোয়া-আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৩৯
শেরপুরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে যুবলীগের দোয়া-আলোচনা সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে জেলা যুবলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার দুপুরে শহরের খরমপুর এলাকায় ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেলা যুবলীগের সভাপতি ও কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, যুবলীগ নেতা ওয়াসিম আক্রাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুস মোয়াজ প্রমুখ।
শহর যুবলীগ নেতা মাহমুদুল হাসান দ্বীপের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, জেলা যুবলীগ নেতা আব্দুল মতিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম ইয়াকুব, সমাজসবক মোঃ নিজাম উদ্দিন, মঞ্জিলুর রহমান, রবিউল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক বাবুল হোসেন।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মাহবুবুর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে সহোদর ২ ভাইয়ের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads