ads

শনিবার , ১৫ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৮৭
শেরপুরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১৫ আগস্ট শনিবার সকালে পৌর শহরের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ এর সহযোগিতায় তার বাসায় প্রতিবছরের মতো এবারও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই সময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ ছাদেক আলী মাস্টার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বিন্দু, যুবনেতা বিপু, জাহিদুল, আল আমিন, কাজল, মনির, লোকমান, লুৎফর, মনি, হিটলার, ছাত্রনেতা শাকিল, লোকমান, সিয়াম, পলাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা সাহিদুর রহমান বিপন।
এদিকে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী। ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাবিবুর রহমান মাস্টার, আলহাজ্ব নুর মামুদ, আমিনুল ইসলাম আমীন, আব্দুল কুদ্দুস ও প্রবীণ আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ডুলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান শাহিন। ওইসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এএম সিনিয়র মাদ্রাসার আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট শনিবার সকালে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুরাদ আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আব্দুল মালেক, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম প্রমুখ। পরে জাতির পিতাসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের জাতীয় শোক দিবস পালন

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads