ads

শনিবার , ১৫ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে সহোদর ২ ভাইয়ের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৯৩
ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে সহোদর ২ ভাইয়ের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহোদর ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৫ আগস্ট শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব সারিকালিনগর (বটতলা) গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে স্থানীয় মৃত শফিজ উদ্দিন ফকিরের ছেলে ইউসুফ আলী ফকির (৪২) ও ইয়াকুব আলী ফকির (৩৩)। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ইয়াকুব আলী গোসল করে তার ভেজা কাপড় বসতঘরের বারান্দার পিলারসহ বাড়ির উঠানের বড়ই গাছ ও সুপারি গাছের সাথে বাঁধা জিআই তারে কাপড় শুকাতে দিতে গেলে আগে থেকে টিনের চাল ও ওই তার বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ওইসময় ছোট ভাই ইয়াকুব আলী ফকিরকে বাঁচাতে গিয়ে বড় ভাই ইউসুফ আলীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন ২ ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অকাল প্রয়াত এসএ শাহরিয়ার রিপন স্মরণে পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads