ads

বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বে করোনায় মৃত্যু ৭ লাখ ৪৮ হাজার

খবর টি পড়েছেন : ১৬৪
বিশ্বে করোনায় মৃত্যু ৭ লাখ ৪৮ হাজার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫ লাখ ৫৩ হাজার ৭০২ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৪১৬ জনের। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সেরে উঠেছেন ১ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৫১৮ জন।

Shamol Bangla Ads

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৯৫ হাজার ১৯৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬৬ হাজার ২৬ জনের। যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৬৪ হাজার ৭৮৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪ হাজার ২০১ জনের। বিশ্বে আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় উঠে এসেছে পঞ্চম স্থানে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ২৯ হাজার ৬৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৯১ জনের।
মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ছয় নম্বরে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৩৮০ জন এবং মৃত্যু হয়েছে ৫৪ হাজার ৬৬৬ জনের। ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে চতুর্থ স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১২তম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৫৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৭৯১ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতে একদিনেই প্রায় ৬৭ হাজার জনের করোনা শনাক্ত পরবর্তী সংবাদ গভীর কোমায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads