ads

বুধবার , ১২ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার করোনা আক্রান্ত হলেন পরিবেশমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৮০
এবার করোনা আক্রান্ত হলেন পরিবেশমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ১২ আগস্ট বুধবার দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর বুধবার সন্ধ্যায় ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

এদিকে তার মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর উপসর্গ থাকায় মঙ্গলবার মন্ত্রীর নমুনা নেয় আইইডিসিআর। বুধবার দুপুরে রিপোর্ট পজিটিভ আসে। দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন।

শাহাব উদ্দিন মৌলভীবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এ পর্যন্ত চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এর আগে করোনায় আক্রান্ত হন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এইচএসসি পরীক্ষা নিয়ে গণমাধ্যমে ‘কল্পিত’ তারিখ : শিক্ষা… পরবর্তী সংবাদ সাংবাদিকদের বিশেষ মর্যাদা হনন করেছেন খালেদা জিয়া :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads