ads

শনিবার , ৮ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে ১৯০ আরোহী নিয়ে বিমান দুই টুকরা, নিহত ২০ , আহত শতাধিক

খবর টি পড়েছেন : ১৫০
ভারতে ১৯০ আরোহী নিয়ে বিমান দুই টুকরা, নিহত ২০ , আহত শতাধিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড বিমানবন্দরে অবতরণ করার সময়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত বিমানটির দুই পাইলটসহ ২০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Shamol Bangla Ads

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদসংস্থা এএনআই জানায়, বিমানটি ভেঙে গেছে, তবে আগুন লাগে নি। খবরে বলা হয়েছে, দুবাই থেকে আসা বিমানটিতে ১৭৪ জন যাত্রী, ১০ জন শিশু, ২ পাইলট এবং ৪ জন কেবিন ক্রু ছিলেন। ইতোমধ্যে আহত ১১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হচ্ছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তুমুল বৃষ্টির মধ্যে কেরালার কারিপুর বিমানবন্দরে অবতরেণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায়। এবং পাশের একটি উপত্যকায় পড়ে যায়। এতে বিমানটি এসময় ভেঙে দু টুকরা হয়। টাইমস নাউ, এনডিটিভি, বিবিসি

Need Ads
পূর্ববর্তী সংবাদ লেবাননের বৈরুতে বিস্ফোরণে নিহত বেড়ে শতাধিক, আহত ৪০০০ পরবর্তী সংবাদ কেরালায় দুর্ঘটনাগ্রস্ত উড়োজাহাজটির ব্ল্যাক বক্স উদ্ধার

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads