ads

শনিবার , ৮ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বে আক্রান্ত বেড়ে ১ কোটি ৯২ লাখ, মৃত্যু ৭ লাখ ১৯ হাজার

খবর টি পড়েছেন : ২৯৮
বিশ্বে আক্রান্ত বেড়ে ১ কোটি ৯২ লাখ, মৃত্যু ৭ লাখ ১৯ হাজার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯২ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ১৯ হাজার।জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯২ লাখ ৯৬ হাজার ৭৬১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ১৯ হাজার ৮৩০ জনের। আর এ পর্যন্ত সেড়ে উঠেছে ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৫৬৬ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৪০ হাজার ৯৩৯ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩২৮ জনের।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু- উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৯ লাখ ৬২ হাজার ৪৪২ জন এবং মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৫৭২ জনের।

Shamol Bangla Ads

মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ছয় নম্বরে। মেক্সিকোতে শনিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৪০৭ জন এবং মৃত্যু হয়েছে ৫১ হাজার ৩১১ জনের।
ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে চতুর্থ স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১২তম। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৬৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৫৯৬ জনের।
বিশ্বে আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় উঠে এসেছে পঞ্চম স্থানে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২৭ হাজার ৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫৮৫ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে আরও ২৭ জনের। সবমিলিয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে ২ লাখ ৫২ হাজার ৫০২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কেরালায় দুর্ঘটনাগ্রস্ত উড়োজাহাজটির ব্ল্যাক বক্স উদ্ধার পরবর্তী সংবাদ যুক্তরাষ্ট্রে স্কুল খোলার তোড়জোড়, ১৪ দিনেই আক্রান্ত ৯৭…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads