ads

শুক্রবার , ৩১ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩ শিবির নেতা আটক

খবর টি পড়েছেন : ১৪৪
শেরপুরে ৩ শিবির নেতা আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের ৩ নেতাকে আটক করেছে পুলিশ। ৩০ জুলাই বৃহস্পতিবার রাতে পৌর নিউমার্কেটের দোতলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এরা হচ্ছে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পূর্ব কুমরী গ্রামের সংগঠনটির সভাপতি জাকারিয়া মোল্লা (২৪), সাধারণ সম্পাদক ইমরান রহমান (২৩) ও শ্রীবরদী উপজেলার উত্তর বাজার এলাকায় দপ্তর সম্পাদক হাফেজ আল আমিন (২৩)।

Shamol Bangla Ads

জানা যায়, ঈদুল আজহাকে সামনে রেখে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার লক্ষ্যে ছাত্র শিবিরের ওই নেতা-কর্মীরা বৈঠক করছিলেন। এসময় সদর থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছে একটি ব্যাগের ভেতর একটি চাপাতি ও একটি ছুরি এবং একটি ব্যানার উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পরবর্তী সংবাদ শেরপুরে ওয়ার্ল্ড ভিশনের সচেতনতামূলক বিলবোর্ড হস্তান্তর

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads