ads

শুক্রবার , ৩১ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ওয়ার্ল্ড ভিশনের সচেতনতামূলক বিলবোর্ড হস্তান্তর

খবর টি পড়েছেন : ২৮৮
শেরপুরে ওয়ার্ল্ড ভিশনের সচেতনতামূলক বিলবোর্ড হস্তান্তর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের পাকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দার আলীর কাছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শেরপুর কার্যালয়ের অধীনে পরিচালিত পাকুরিয়া গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরামের তালিকা এবং সচেতনতামূলক বিলবোর্ড হস্তÍান্তর করা হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার বিকালে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার শেরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার স্টুয়ার্ট সুভেন্দু খান, অনুষ্ঠান কর্মকর্তা বাবলি রংমা, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আনোয়ারুল হক, উকিল মাহবুব, হাশেম আলী, শিশু প্রতিনিধি রেখা, নাঈম প্রমুখ।
সংস্থার কর্মকর্তারা এলাকার উন্নয়ন পদযাত্রায় সহযোগী হিসাবে ওই সকল কমিটিকে গ্রহণ করে প্রয়োজনীয় নেতৃত্ব গঠনে সহায়তা দান করার আহ্বান জানান এবং হস্তান্তরকৃত সচেতনতামূলক বিলবোর্ডগুলো শিশুবান্ধব প্রচারনায় ব্যবহারের অনুরোধ জানান।
সংস্থার অনুষ্ঠান কর্মকর্তা বাবলি রংমা জানান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর এপি দীর্ঘ ৩৪ বছর ধরে শিশু কল্যাণের জন্য শেরপুর সদর উপজেলার পাকুরিয়া, গাজীরখামার, লছমনপুর, বলাইরচর ও শেরপুর পৌরসভায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে। এ বছরের ৩০ সেপ্টেম্বর যার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। এই উন্নয়ন যাত্রায় প্রধান প্রধান কর্মসূচি ছিল, শিশু শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, এইচআইভি এন্ড এইডস বিষয়ক সচেতনতা, প্রতিবন্ধী কল্যাণ, কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন, কমিউনিটি ভিত্তিক সমবায় সমিতি, গ্রাম উন্নয়ন/ শহর উন্নয়ন কমিটি গঠন ও শক্তিশালীকরণ, নেতৃত্ব বিকাশ, নারীর ক্ষমতায়ন, শিশু ফোরাম গঠন, শিশু অধিকার ও সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসনসহ বহুবিধ উন্নয়ন কার্যক্রম। তিনি বলেন, সরকার ও অন্যান্য এনজিওর সাথে সমন্বয় করে এ সকল কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। দীর্ঘ ৩৪ বছরের পথ চলায় জনজীবন ও আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ করে শিশুর সার্বিক কল্যাণে ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধনে অবদান রেখেছে শেরপুর এপি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৩ শিবির নেতা আটক পরবর্তী সংবাদ নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads