ads

শুক্রবার , ৩১ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ছেলের হাতে বাবা খুন ॥ ঘাতক ছেলে গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৯৯
নকলায় ছেলের হাতে বাবা খুন ॥ ঘাতক ছেলে গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় একমাত্র ছেলে মিলন মিয়ার (২০) হাতে বাবা হাবিবুর রহমান খুন হয়েছেন। ৩১ জুলাই শুক্রবার সকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমারী গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় ঘাতক ছেলে মিলন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, মিলন মিয়া ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করে। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে সে ছুটিতে বাড়িতে আসে। এরপর শুক্রবার সকালে মিলন মিয়া তার বাবার সাথে পারিবারিক বিষয়ে নিয়ে কথা কাটাকাটি এবং ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে। এরই একপর্যায়ে মিলন মিয়া তার বাবাকে বগলতলির চিপায় ফেলে ধরে রাখে। এতে বাবা হাবিবুর রহমান অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় হাবিবুর রহমান পথিমধ্যে মারা যান। এদিকে বাবা হাবিবুর রহমানের মৃত্যুর খবর পেয়ে ঘাতক ছেলে মিলন মিয়া অবস্থা বেগতিক দেখে পালিয়ে যাবার সময় নকলা থানার পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

Shamol Bangla Ads

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ছেলের হাতে বাবার মৃত্যু বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ পরবর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাভাবিপ্রবি’র ভিসির শুভেচ্ছা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads