শ্যামলবাংলা ডেস্ক ॥ অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র ৭ম বর্ষপূর্তি ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্যামলবাংলা পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘৭ম বর্ষপূর্তি ও ৮ম বর্ষে পদার্পণে শ্যামলবাংলা২৪ডটকম পরিবারের সবাইকে জানাই শুভেচ্ছা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত ও পরিচালিত অনলাইন নিউজপোর্টালটি নিরপেক্ষতা ও সাংবাদিকতার মূলনীতি অনুসরণ করে অসংখ্য পাঠকের মনে জায়গা করে নিয়েছে।
সকল প্রতিবন্ধকতাকে জয় করে শ্যামলবাংলা২৪ডটকম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আরও সক্রিয়ভাবে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’









