ads

বুধবার , ২৯ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হজের আনুষ্ঠানিকতা শুরু

খবর টি পড়েছেন : ২৬৬
হজের আনুষ্ঠানিকতা শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনা মহামারীর কারণে এ বছর খুবই সীমিত পরিসরে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবারের হজে মাত্র ১ হাজার মুসল্লিকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ২৯ জুলাই বুধবার হজের প্রথম দিন মক্কা থেকে ১০০০ হাজি ইতিমধ্যে মিনায় পৌঁছেছেন। আর এর মধ্য দিয়ে শুরু হয়েছে হজে আনুষ্ঠানিকতা। খবর আরব নিউজের

Shamol Bangla Ads

করোনা মহামারীর কারণে এবার শুধুমাত্র সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে বসবাসকারী বিদেশি নাগরিকরা হজে অংশ নিতে পারছেন। যে ১ হাজার জন হজে অংশ নিয়েছেন তাদের গত ২৫ জুলাই থেকে আবাসিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সেখানে শারীরিক সুস্থতাসহ হজের প্রাথমিক প্রস্তুতির কাজ সমাপ্ত করা হয়।

সৌদি সরকারের নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় খুবই সীমিত সংখ্যক হাজির অংশগ্রহণে ১১৪১ হিজরির হজ আয়োজনের নির্দেশনা দিয়েছে। হজের গণজমায়েতে করোনার বিস্তারের আশঙ্কা রয়েছে। তাই হজযাত্রীদের সুরক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

প্রতি বছর প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ পালন করেন। বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ৩৭ হাজার হজ যাত্রী যাওয়ার কথা ছিল। কিন্তু সীমিত আকারে হজ আয়োজনের সিদ্ধান্তের কারণে, তাদের কেউ এবার হজে যেতে পারেননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ওয়ানএমডিবি কেলেঙ্কারি : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক… পরবর্তী সংবাদ ব্রাজিলে ১ দিনেই প্রায় ৭০ হাজার আক্রান্তের রেকর্ড

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads