ads

মঙ্গলবার , ২৮ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়ানএমডিবি কেলেঙ্কারি : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতিতে দোষী সাব্যস্ত

খবর টি পড়েছেন : ৩৭৭
ওয়ানএমডিবি কেলেঙ্কারি : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতিতে দোষী সাব্যস্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ওয়ানএমডিবি অর্থ কেলেঙ্কারির প্রথম মামলায় দুর্নীতির দায়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দোষী সাব্যস্ত করেছেন আদালত। ২৮ জুলাই মঙ্গলবার কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মোহাম্মদ নাজিম মোহাম্মদ গাজ্জালি এ রায় ঘোষণা করেন। খবর আল জাজিরার তিনি বলেন, এ মামলার সমস্ত তথ্যপ্রমাণ বিচার করে দেখা গেছে, প্রসিকিউশন তাদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।
প্রধানমন্ত্রী থাকাকালে ২০০৯ সালে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ওয়ানএমডিবি তহবিল প্রতিষ্ঠা করেছিলেন নাজিব। তবে বিনিয়োগের বদলে এই তহবিলের অর্থ বিলাসী জীবনযাপন, হলিউডের একটি চলচ্চিত্র ও একটি সুপারইয়টের পেছনে ব্যয় করা হয় বলে অভিযোগ রয়েছে। নাজিবের বিরুদ্ধে থাকা ৪২টি অভিযোগের মধ্যে অধিকাংশই ওয়ানএমডিবি সম্পর্কিত। এর কেন্দ্রে আছে ওয়ানএমডিবির একটি ইউনিট এসআরসি ইন্টারন্যাশনাল থেকে নাজিবের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে চার কোটি ২০ লাখ মালয়েশীয় রিঙ্গিত সরিয়ে নেওয়ার অভিযোগ।
এ মামলায় অর্থ পাচারের তিনটি, শপথ ভঙ্গের দায়ে তিনটি ফৌজদারি অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহার-সংক্রান্ত একটি অভিযোগ আনা হয়েছিল। রায়ে এর সবগুলো ধারাতেই সাবেক এই প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এদিকে, নাজিব সব অপরাধ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ক্ষমতায় থাকাকালে তার আর্থিক উপদেষ্টারা তাকে ভুল বুঝিয়েছিলেন। অপরাধগুলোয় তার ১৫ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। রায় ঘোষণার আগে দোষী সাব্যস্ত হলে আপিল করার কথা জানিয়েছিলেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা: ভারতে একদিনেই শনাক্ত প্রায় ৫০ হাজার পরবর্তী সংবাদ হজের আনুষ্ঠানিকতা শুরু

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads