ads

সোমবার , ২৭ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন ডিজি আসার পরদিনই স্বাস্থ্যে ২৮ কর্মকর্তা বদলি

খবর টি পড়েছেন : ১৫৯
নতুন ডিজি আসার পরদিনই স্বাস্থ্যে ২৮ কর্মকর্তা বদলি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : স্বাস্থ্য অধিদফতরের সহকারী সার্জন পদমর্যাদার ২৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ওই কর্মকর্তাদের আটজন স্বাস্থ্য অধিদফতরে, ১৯ জন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের গ্রিড হাসপাতালে এবং একজন বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ছিলেন। ২৭ জুলাই রবিবার এক আদেশে তাদের আটজনকে বিমানবন্দর স্বাস্থ্য অফিসে এবং ২০ জনকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলায়েত হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বদলি হ‌ওয়া কর্মকর্তাদের ২৮ জুলাই নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মো. বেলাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ৩৯তম বিসিএসে নিয়োগ পাওয়া এই চিকিৎসকদের নিয়মিত বদলির অংশ হিসেবে নতুন জায়গায় পদায়ন করা হয়েছে। ‘সোহরাওয়ার্দী হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসকের স্বল্পতা ছিল। আর বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রে এখন কাজের চাপ বেড়েছে। এ কারণে সেখানে আটজনকে দেয়া হয়েছে।’
করোনাভাইরাসের মহামারীর মধ্যে নানা কেলেঙ্কারিতে সমালোচনায় থাকা স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে ইতিমধ্যে পরিবর্তন এসেছে। হাসপাতাল শাখার পরিচালককেও বদলি করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আর নেই পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ২৭৭২

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads