ads

সোমবার , ২৭ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আর নেই

খবর টি পড়েছেন : ৬৫৬
নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আর নেই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ইসরাফিল আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। ২৭ জুলাই সোমবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফুসফুসের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৫৫ বছর। ইসরাফিল আলমের বড় মেয়ে ইসরাত জাহান গণমাধ্যমকে ওই তথ্য নিশ্চিত করেছেন।
ইসরাত জাহান বলেন, গত ৬ জুলাই বাবার করোনা ধরা পড়ে। ওই সময় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ জুলাই নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। এরপর তার ফুসফুসের সমস্যা বেড়ে গেলে তাকে ১৭ জুলাই আবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ইসরাফিল আলম। সেই সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি। বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন তিনি।
মো. ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আরও শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে, সে অনুযায়ী সরকারের প্রস্তুতি… পরবর্তী সংবাদ নতুন ডিজি আসার পরদিনই স্বাস্থ্যে ২৮ কর্মকর্তা বদলি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads