ads

রবিবার , ২৬ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনার কারণে উ. কোরিয়ায় জরুরী অবস্থা

খবর টি পড়েছেন : ১৮৭
করোনার কারণে উ. কোরিয়ায় জরুরী অবস্থা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের আশঙ্কায় দক্ষিণ কোরিয়া সীমান্তের কাছাকাছি শহর কায়েসং পুরোপুরি লকডাউন করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। সম্ভাব্য মহামারি ঠেকাতে দেশে ঘোষণা করেছেন জরুরি অবস্থা। ২৬ জুলাই রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ওই খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

Shamol Bangla Ads

শহরটিতে এক ব্যক্তির মধ্যে কোভিডের লক্ষণ দেখা দেওয়ায় ‘সর্বোচ্চ জরুরী ব্যবস্থা’ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। তারা জানিয়েছে, ওই ব্যক্তি বছরখানেক আগে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গিয়েছিল। গত সপ্তাহে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে উত্তর কোরিয়ায় ঢুকেছেন তিনি।

সরকারিভাবে ওই ব্যক্তিকে যদি করোনা রোগী হিসেবে ঘোষণা দেওয়া হয়, তবে তিনিই হবেন উত্তর কোরিয়ার প্রথম ভাইরাসে আক্রান্ত ব্যক্তি। উত্তর কোরিয়া মহামারির শুরু থেকে বলে এসেছে তাদের একজনও কোভিড রোগী নেই, যদিও বহিঃবিশ্বের বিশেষজ্ঞদের এনিয়ে সন্দেহ রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আফগানিস্তানে বিমান হামলায় ৪৫ তালেবান নিহত পরবর্তী সংবাদ এবার উত্তরাখণ্ড সীমান্তে ভারত-নেপাল উত্তেজনা

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads